Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ৯ জুলাই ২০২৬

‘আজ রাতেই ইরানে শক্তিশালী হামলা’— হুঁশিয়ারি ট্রাম্পের

‘আজ রাতেই ইরানে শক্তিশালী হামলা’— হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বুধবার রাতেই ইরানের ওপর ‘খুব শক্তিশালী আঘাত’ হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতির সমঝোতা আর কার্যকর নেই।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেয়ার আগে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আজ রাতেই আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি। তিনি অভিযোগ করেন, ইরান প্রতিনিয়ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। তবে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনও মন্তব্য করেননি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যে প্রাথমিক যুদ্ধবিরতির সমঝোতা হয়েছিলো, সেটি এখন কার্যত শেষ। তার এ বক্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। চুক্তি হলে সে চুক্তির আওতায়ও তারা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না।

তবে নতুন কোনও চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে ট্রাম্প বলেন, চুক্তি হবে কি না, আমি জানি না। সত্যি বলতে, চুক্তি ছাড়াই বিষয়টি সামাল দেয়া আমাদের জন্য আরও সহজ হতে পারে। কারণ তারা শুধু মিথ্যা বলে এবং প্রতারণা করে।

যদিও ট্রাম্প কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, তবুও যুক্তরাষ্ট্র নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে কি না কিংবা ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার কোনও নতুন উদ্যোগ নেয়া হবে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সূত্র: রয়টার্স

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা