Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২৫ আগস্ট ২০২৬

কৌশলগত অংশীদারত্ব জোরদারের বার্তা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা রাষ্ট্রপতির অভিনন্দন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সোমবার পাঠানো এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুপ্রতিম প্রতিবেশী। বৈশ্বিক ও আন্তর্জাতিক পরিস্থিতিতে নানা পরিবর্তন এলেও দুই দেশের মধ্যকার ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অটুট রয়েছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরের পথচলায় বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার নীতি অনুসরণ করে এসেছে। এ সময়ে উভয় দেশ একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক সমর্থন জুগিয়েছে। পাশাপাশি দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা অব্যাহত রেখেছে।

অভিনন্দন বার্তায় শি জিনপিং ঐতিহ্যবাহী বাংলাদেশ-চীন বন্ধুত্বকে আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ জন্য দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ জোরদার এবং উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার পরিধি আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ ক্ষেত্রে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও জানান চীনের প্রেসিডেন্ট। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায় বেইজিং।

শি জিনপিং নতুন যুগে বাংলাদেশ ও চীনের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন। এ লক্ষ্যে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

চীনের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, পারস্পরিক অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও বিস্তৃত হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণে বাস্তব ও দীর্ঘমেয়াদি সুফল বয়ে আসবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ময়নাতদন্তে চারজনকেই শ্বাসরোধের আলামত
‘হ্যাঁ অথবা না বলুন’—পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত
ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার
বাবার লাশ ফেলে কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ
৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা রাষ্ট্রপতির অভিনন্দন
স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী
এক রাতেই মতিঝিল আইডিয়ালের ৪৬ শিক্ষক বদলি
ফের দিল্লির রাজপথে সিজেপি
মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের