এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। একটি প্রতারণা মামলায় আদালতের দেয়া রায়ের পর জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রতারণার একটি মামলায় বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। ওই রায়ের পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, আদালতের জারি করা ওই পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে বিদিশা এরশাদকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়া অনুযায়ী আদালতে হাজির করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
সবার দেশ/কেএম




























