Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ১৯ নভেম্বর ২০২৫

যৌন নিপীড়ন মামলায় গ্রেফতার

সাবেক প্রেমিকাকে চুমু, কামড়ে ছিন্ন প্রেমিকের জিহ্বা

সাবেক প্রেমিকাকে চুমু, কামড়ে ছিন্ন প্রেমিকের জিহ্বা
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কানপুরে সাবেক প্রেমিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগে চম্পি নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ভয়াবহ এ ঘটনায় আত্মরক্ষায় ওই নারী চম্পির জিহ্বার একটি অংশ কামড়ে ছিন্ন করে ফেলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহিত চম্পি ও ওই নারীর মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিলো। তবে পরিবারের সিদ্ধান্তে শিগগিরই বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন ওই নারী। ফলে তিনি চম্পির সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে চম্পি প্রায়ই তাকে অনুসরণ করছিলেন এবং নানা সময়ে উত্যক্ত করতেন।

সোমবার বিকেলে ওই নারী স্থানীয় একটি পুকুরপাড়ে গেলে চম্পি তাকে অনুসরণ করে সেখানে হাজির হয়। সুযোগ পেয়ে সে নারীর শ্লীলতাহানি করে এবং জোর করে চুমু খাওয়ার চেষ্টা চালায়। নারী বাধা দিলেও চম্পি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। এক পর্যায়ে আত্মরক্ষার্থে নারী চম্পির জিহ্বায় শক্তভাবে কামড় দেন। এতে তার জিহ্বার একটি বড় অংশ ছিঁড়ে মাটিতে পড়ে যায়।

চম্পির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পরিস্থিতি জানাজানি হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে কানপুরের একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়।

কানপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ দীনেশ ত্রিপাঠি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ঘটনাটি পুরোপুরি সত্য এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্র/ এনডিটিভি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিভেদ-প্রতিহিংসা জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি
তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, হাসিনার আত্মীয় হিসেবে নয়: শেখ হাসিনার আত্মীয় বলায় তথ্যমন্ত্রী
‘তোমরা লেখবা, আমরা পিডাইমু’: বিএনপি নেতার হুমকি
স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে শুরু: ইসি
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
সাড়ে ৫ মাস পর চালু হচ্ছে সিইউএফএল
অস্বাস্থ্যকর খাবার ঠেকাতে প্যাকেটে সতর্কবার্তার তাগিদ
হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দুর ঘোষণা
গাড়িজুড়ে ৩৪০০ চুমু, প্রেমিকের জরিমানা
বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী
রংপুরে চার হত্যা: ধর্ষণের আলামত নিয়ে ভিন্ন তথ্য
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন: আইনমন্ত্রী
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের লাশ উদ্ধার
কোথায় কত ঘুষ, জানাবে ‘ঘুষসাইট’
ময়নাতদন্তে চারজনকেই শ্বাসরোধের আলামত
‘হ্যাঁ অথবা না বলুন’—পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে হাসনাত