Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১২, ১৯ আগস্ট ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ।

রাত পৌনে ১২টার দিকে কন্টিনেন্টাল হাসপাতালের ডিউটি ম্যানেজারও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 

উনি একটু আগে মারা গেছেন। আপাতত আমরা শুধু এতটুকু তথ্যই দিতে পারি।

জে আর ওয়াদুদ টিপু জানান, তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান এবং সময় বুধবার দুপুরের পর পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হবে।

২০১৯ সালে স্ট্রোক করেছিলেন তৌফিক নেওয়াজ। এরপর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হলো।

চলতি বছরের ২৭ মে হুইলচেয়ারে করে তৌফিক নেওয়াজকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিলো। সেদিন কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে যান স্বজনেরা।

তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। আইন পেশার পাশাপাশি তিনি ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা