Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ১১ মার্চ ২০২৫

হামলায় সাতটি অ্যাপার্টমেন্ট এবং একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত

রাশিয়ায় রাতভর ব্যাপক ড্রোন হামলা 

রাশিয়ায় রাতভর ব্যাপক ড্রোন হামলা 
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কো এবং তার আশেপাশের এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন নিহত এবং তিনজন আহতের খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।  আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভরোবিয়েভ বলেছেন, রাজধানীর বাইরে ভিদনোয়ে এবং দোমোদেদোভো শহরে হতাহতের ঘটনা ঘটেছে।

হামলায় সাতটি অ্যাপার্টমেন্ট এবং একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, শহরের দিকে আসা ৭৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হামলার কারণে একটি জেলা ট্রেন নেটওয়ার্ক বাতিল করা হয়েছে। সেসঙ্গে মস্কোর বিমানবন্দরে ফ্লাইটে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

যুদ্ধ বন্ধে সৌদি আরবে ইউক্রেন ও মার্কিন নেতারা বৈঠকে বসার প্রাক্বালে রাশিয়ার এমন হামলার ঘটনা ঘটলো বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। 

গভর্নর ভরোবিয়েভের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, মস্কো অঞ্চলের কার পার্কিয়ের স্থানে একটি গাড়ি পুড়ে গেছে। এ ছাড়া একটি অ্যাপার্টমেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি বলেছেন, রাতভর হামলার কারণে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন শিশু ছিলো। বিবিসি বলছে, মস্কোর শেরেমেতিয়েভো, ডোমোদেদোভো এবং ভনুকোভো বিমানবন্দরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কো এবং নয়টি অঞ্চলে রাতভর ইউক্রেনের ৩৩৭টি ড্রোন প্রতিহত বা ধ্বংস করা হয়েছে। তবে রাশিয়ার এ হামলা নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইউক্রেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য