Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ১৪ জুন ২০২৫

আয়রন ডোম ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ

ইসরায়েলি প্রতিরক্ষা সদর দফতর গুঁড়িয়ে দিলো ইরান

ইসরায়েলি প্রতিরক্ষা সদর দফতর গুঁড়িয়ে দিলো ইরান
ছবি: সংগৃহীত

তেল আবিবে অবস্থিত ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা সদর দফতরে পাল্টা হামলা চালিয়ে গুরুতর ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) ভোরে এ হামলার সময় ইসরায়েলের বিখ্যাত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়।

মধ্য ইসরায়েলের কিরিয়া এলাকাকে লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এ এলাকাতেই অবস্থিত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) সদর দফতর। হামলায় কিরিয়ার গুরুত্বপূর্ণ ভবন মার্গানিট টাওয়ার আঘাতপ্রাপ্ত হয়, যা আইডিএফ সদর দফতরের নিকটেই অবস্থিত।

মার্কিন ও মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে কিরিয়া এলাকায় ব্যাপক বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে বেসামরিক হতাহতের আশঙ্কাও তৈরি হয়েছে।

একটি ১৯ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে ইসরায়েলি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরোধের চেষ্টা করে। কিন্তু সেটি ব্যর্থ হয়। প্রচণ্ড বিকট শব্দ ও ঝলকানি নিয়ে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে ভবনটির ওপর। মুহূর্তেই বিস্ফোরণে ভবন কেঁপে ওঠে, দেখা যায় আগুনের গোলা আছড়ে পড়ছে।

বিশ্লেষকরা বলছেন, এটি আয়রন ডোমের প্রযুক্তিগত দুর্বলতা ও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি বড় উদাহরণ। হামলার সময় ইসরায়েলিরা প্রায় সম্পূর্ণভাবে প্রস্তুত না থাকায় প্রতিরক্ষা ব্যবস্থা পর্যাপ্ত সাড়া দিতে পারেনি বলে মনে করা হচ্ছে।

এর ঠিক একদিন আগে, শুক্রবার সকালে ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায়। এতে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণুবিজ্ঞানী নিহত হন। সে হামলার প্রতিশোধ নিতেই ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে সরাসরি যুদ্ধের সম্ভাবনা আরও ঘনীভূত হলো। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহল পরিস্থিতি গভীর উদ্বেগে পর্যবেক্ষণ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা