Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৪, ১৬ জুন ২০২৫

আপডেট: ০১:১৮, ১৬ জুন ২০২৫

তেল আবিব-জেরুজালেমে আকাশজুড়ে বিস্ফোরণ

ইসরায়েলিদের পালাতে বললো সেদেশের সেনাবাহিনী

ইসরায়েলিদের পালাতে বললো সেদেশের সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহর একযোগে আক্রান্ত হয়েছে। রোববার (১৫ জুন) রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও বিবিসি জানিয়েছে, ইরানি হামলাগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়, ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম সিস্টেমও অনেক ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হয়েছে। জেরুজালেম ও তেল আবিবের আকাশজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তারা আকাশে একাধিক হামলাকারী বস্তু শনাক্ত করেছে এবং নাগরিকদের অবিলম্বে ‘সংরক্ষিত এলাকায়’ পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। রাজধানীসহ বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়, যাতে করে জনগণ দ্রুত বোমাশেল্টার বা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রতিরক্ষা ব্যর্থতা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এ হামলাকে ইসরায়েলের প্রতিরক্ষা ইতিহাসে অন্যতম গুরুতর আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ, এটি শুধু প্রতিক্রিয়ামূলক নয়, বরং কৌশলগতভাবে একযোগে চালানো বহুস্তর হামলা, যা ইসরায়েলের ভেতরে আতঙ্ক, বিশৃঙ্খলা ও প্রতিরক্ষা বিভ্রাটের ইঙ্গিত দিচ্ছে।

পরিস্থিতি এখনও উত্তপ্ত। যে কোনও মুহূর্তে আবার হামলা বা পাল্টা হামলার আশঙ্কায় রয়েছে মধ্যপ্রাচ্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা