Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৮, ১৫ জুন ২০২৫

ওমান সাগরে উত্তেজনা, অভিযানে ইরানি নৌবাহিনী

ব্রিটিশ গুপ্তচর জাহাজকে আটকে দিলো ইরান

ব্রিটিশ গুপ্তচর জাহাজকে আটকে দিলো ইরান
ছবি: সংগৃহীত

ওমান সাগরে একটি ব্রিটিশ গুপ্তচর জাহাজ আটক করেছে ইরানের নৌবাহিনী। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন গুপ্তচর তৎপরতার অভিযোগে ইরানের নৌবাহিনী শুক্রবার গভীর রাতে জাহাজটিকে থামায় ও জিজ্ঞাসাবাদের জন্য হরমুজ প্রণালী সংলগ্ন ইরানি নৌঘাঁটিতে নিয়ে যায়। জাহাজটি ব্রিটিশ পতাকাবাহী এবং অতি উন্নত নজরদারি যন্ত্রপাতি বহন করছিলো বলেও দাবি করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে মেহের নিউজ জানায়, আটক জাহাজের মাধ্যমে ইরানের সামরিক চলাচল ও সমুদ্র উপকূলবর্তী কৌশলগত স্থাপনার ওপর গুপ্তচরবৃত্তি করা হচ্ছিলো বলে সন্দেহ করা হচ্ছে।

ইরানের সেনাবাহিনী এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জাহাজের নাম বা এর ক্রুদের সংখ্যা প্রকাশ করেনি। তবে কয়েকজন ব্রিটিশ ও অ-ইরানীয় নাগরিক জাহাজটিতে ছিলেন বলে স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কৌশলগত সমর্থনকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলজুড়ে টানাপড়েন বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এ ঘটনার মাধ্যমে ইরান তার সমুদ্রসীমায় কঠোর প্রতিরক্ষা অবস্থান গ্রহণের বার্তা দিতে চাইছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ঘটনার জের ধরে ওমান সাগর ও হরমুজ প্রণালীতে সামুদ্রিক উত্তেজনা আরও বাড়তে পারে।

পর্যবেক্ষকরা মনে করছেন, এ ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন নিরাপত্তা অভিযান নয়, বরং বৃহৎ ভূরাজনৈতিক সংঘাতেরই একটি প্রতিফলন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা