Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫০, ৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাজ্যে মিলিয়ন মোবাইলে একযোগে বেজে উঠলো সাইরেন

যুক্তরাজ্যে মিলিয়ন মোবাইলে একযোগে বেজে উঠলো সাইরেন
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে মোবাইল ফোনে হঠাৎ সাইরেন বেজে উঠেছে জরুরি সতর্কতা ব্যবস্থার পরীক্ষার অংশ হিসেবে। শনিবার বিকেলে এ অ্যালার্ট পাঠানো হয়, যা প্রায় ১০ সেকেন্ড ধরে শব্দ ও কম্পনের মাধ্যমে ব্যবহারকারীদের সতর্ক করে।

এ সতর্কবার্তা মূলত এমন পরিস্থিতির জন্য তৈরি, যেখানে মানুষের জীবনের উপর তাৎক্ষণিক হুমকি থাকে—যেমন চরম আবহাওয়া, সন্ত্রাসী হামলা বা বড় ধরনের দুর্ঘটনা।

ওয়ার্ক অ্যান্ড পেনশনস সেক্রেটারি প্যাট ম্যাকফ্যাডেন জানান, এ পরীক্ষা করা হয়েছে যেন জরুরি পরিস্থিতিতে সিস্টেমটি কার্যকরভাবে কাজ করে। তিনি বলেন, আমরা চাই, যখন প্রকৃত প্রয়োজনে এইসিস্টেম ব্যবহার করা হবে, তখন তা নিখুঁতভাবে কাজ করুক।

এটি দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যে এ জরুরি সতর্কতা ব্যবস্থার পরীক্ষা চালানো হলো। এর আগে ২০২৩ সালে প্রথমবার পরীক্ষা করা হয়েছিলো। তবে সে সময় কিছু ব্যবহারকারী নির্ধারিত সময়ের আগে সতর্কবার্তা পেয়েছিলেন, যা নিয়ে সমালোচনা হয়েছিলো।

সতর্কবার্তা পাওয়ার সময় আপনি কোথায় ছিলেন—এ নিয়ে ব্রিটিশ মিডিয়াও নাগরিকদের অভিজ্ঞতা জানতে চাইছে।

এ সিস্টেম এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও জরুরি নিরাপত্তা ব্যবস্থায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য