Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩:১৩, ১ মার্চ ২০২৬

২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

রাতের আঁধারে জঙ্গি ছাত্রলীগের পোস্টার, কঠোর হুঁশিয়ারি ডাকসুর

রাতের আঁধারে জঙ্গি ছাত্রলীগের পোস্টার, কঠোর হুঁশিয়ারি ডাকসুর
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর পোস্টার লাগানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ডাকসু নেতারা।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের-এর নেতৃত্বে শনিবার বিকেলে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় তারা স্লোগান দেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

ডাকসু নেতাদের অভিযোগ, শুক্রবার রাতের অন্ধকারে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ একাধিক স্থানে ‘বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি চাই’ লেখা পোস্টার সাঁটানো হয়। মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় মসজিদ, কলাভবন সংলগ্ন এলাকা, ডাকসু ক্যাফেটেরিয়া, সমাজবিজ্ঞান চত্বর, চারুকলা অনুষদ, হাকিম চত্বর, শামসুন্নাহার হল, কার্জন হল ও জগন্নাথ হল এলাকায় এসব পোস্টার দেখা যায় বলে দাবি করা হয়েছে।

ডাকসু আরও অভিযোগ করেছে, নিষিদ্ধ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছে, যেখানে পোস্টার লাগানোর দৃশ্য দেখানো হয়েছে বলে তাদের দাবি।

বৈঠক শেষে এবি জুবায়ের বলেন, ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের প্রশাসনের নজর এড়িয়ে ক্যাম্পাসে পোস্টার লাগানোর সাহস কীভাবে হয়—এ প্রশ্নের জবাব চান তারা। তিনি জানান, সিসিটিভি ফুটেজ যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের শনাক্তের আল্টিমেটাম দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, অতীতেও ওই সংগঠনটি ক্যাম্পাসে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে এবং প্রশাসনের অবহেলার কারণে এমন ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ রয়েছে।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, পোস্টার কখন লাগানো হয়েছে তা জানা গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। নিরাপত্তা কর্মকর্তাদের দারোয়ানদের পরিচয় যাচাই করার নির্দেশ দেয়া হয়েছে এবং এস্টেট অফিসকে প্রয়োজনীয় তালিকা প্রস্তুতের কথা বলা হয়েছে।

ক্যাম্পাসের চারুকলা, কার্জন হল ও কলাভবনসহ গুরুত্বপূর্ণ স্থানে দারোয়ান থাকার পরও কীভাবে পোস্টার লাগানো হলো, তা তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান।

ডাকসু নেতারা সাম্প্রতিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পাবনা, নরসিংদী ও রামপুরায় নারী ও শিশু নির্যাতন ও হত্যার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল