Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৬, ১২ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিবর্ষণ: নিহত ৪, আহত ১২

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিবর্ষণ: নিহত ৪, আহত ১২
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে হোমকামিং উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে রক্তাক্ত আতঙ্কে। শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে অঙ্গরাজ্যটির লেল্যান্ড শহরে এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।

লেল্যান্ড শহরের মেয়র জন লি জানান, স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতের কিছু আগে শহরের প্রধান সড়কে এ গুলির ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা চারজনকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এ পর্যন্ত কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গুলির উদ্দেশ্য বা হামলাকারীদের পরিচয় সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি।

মেয়র জন লি বলেন, এটি ছিলো শহরের জন্য একটি আনন্দঘন রাত। হোমকামিং উপলক্ষে শহরজুড়ে উৎসবের আমেজ ছিলো। কিন্তু মুহূর্তেই তা ভয়াবহতায় পরিণত হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি হাইস্কুল ফুটবল ম্যাচকে ঘিরে ‘হোমকামিং’ উৎসব চলছিলো। খেলা শেষে লোকজন যখন রাস্তায় আনন্দ উদযাপন করছিলো, তখনই হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন প্রাণ হারান, বাকিদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

মিসিসিপির এ হামলার ঘটনায় পুরো লেল্যান্ড শহরজুড়ে এখন শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশের পাশাপাশি ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই ঘটনাটি তদন্তে নেমেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

সূত্র: বিবিসি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার