Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪২, ২৮ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যাথলিক স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ জন

যুক্তরাষ্ট্রের ক্যাথলিক স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ জন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একটি প্রাথমিক ক্যাথলিক স্কুলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (২৭ আগষ্ট) সকালে প্রার্থনার সময় ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন, তাদের মধ্যে হামলাকারীও রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। খবর বিবিসি ও স্থানীয় সংবাদমাধ্যমের।

পুলিশ ও মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, গুলিবর্ষণটি ঘটে অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে, যেখানে প্রায় ৩৯৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে। বুধবার সকাল ৮টা ১৫ মিনিটে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রার্থনার সময় হামলাকারী গুলি চালায়।

এ ঘটনার পরপরই পুলিশ, এফবিআই এবং ফেডারেল এজেন্টরা স্কুল ঘিরে ফেলে। অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেয়া হয়।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ একে ভয়াবহ ঘটনা আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, স্কুলে এমন সহিংসতা শিশু ও শিক্ষকদের আতঙ্কিত করছে। তাদের জন্য প্রার্থনা করছি।

অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলটি শহরের দক্ষিণ-পূর্ব আবাসিক এলাকায় অবস্থিত। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ স্কুলে সোমবার ছিল নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত এবং হোয়াইট হাউজ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ঘটনার একদিন আগেই মিনিয়াপোলিসে আরেকটি স্কুলের বাইরে গুলিতে একজন নিহত ও ছয়জন আহত হন। একই দিনে শহরের দুটি ভিন্ন ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়। পরপর সহিংসতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার