Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ২৮ অক্টোবর ২০২৫

বার্ড ফ্লু আতঙ্কে জার্মানিতে ৫ লাখ হাঁস-মুরগি নিধন

বার্ড ফ্লু আতঙ্কে জার্মানিতে ৫ লাখ হাঁস-মুরগি নিধন
ছবি: সংগৃহীত

জার্মানিতে দ্রুত ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু। সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচ লাখ হাঁস-মুরগি নিধন করা হয়েছে। জার্মান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পদক্ষেপ নেয়া হয়েছে রোগের বিস্তার নিয়ন্ত্রণে রাখার জন্য। খবর—ডয়চে ভেলের।

তবে দেশটির প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণযোগ্য এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই। বার্ড ফ্লুতে আক্রান্ত মানুষ দ্রুত সেরে উঠছেন বলেও আশ্বস্ত করেছে তারা।

জার্মানিতে প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনও খামারে বার্ড ফ্লু শনাক্ত হলে বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট খামারের পাখি ‘কালিং’ করতে হয়। সে নিয়ম মেনেই হাঁস, মুরগি ও টার্কিসহ বিপুলসংখ্যক পাখি নিধন করা হয়েছে।

জার্মানির জাতীয় প্রাণীরোগ গবেষণা কেন্দ্র ফ্রেডরিখ লোফলার ইনস্টিটিউট (এফএলআই) জানিয়েছে, সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩১টি খামারে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে এবং পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

এফএলআই-এর এক মুখপাত্র বলেন, পরিস্থিতি এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে বর্তমান পরিসংখ্যান কেবল একটি তাৎক্ষণিক চিত্র। এটি সংক্রমণের প্রকৃত মাত্রার পূর্ণ প্রতিফলন নয়, বরং আরও ব্যাপকভাবে ছড়াচ্ছে রোগটি।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত অঞ্চলে নজরদারি জোরদার করা হয়েছে এবং নতুন সংক্রমণ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন