Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:২০, ২৪ জুলাই ২০২৫

বোনমাতির জাদুতে ইউরোর ফাইনালে স্পেন, কান্নায় জার্মানি

বোনমাতির জাদুতে ইউরোর ফাইনালে স্পেন, কান্নায় জার্মানি
ছবি: সংগৃহীত

নারী ইউরোতে ইতিহাস গড়ল স্পেন। অতিরিক্ত সময়ে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠল স্প্যানিশ নারীরা। আর সে স্বপ্ন বাস্তব করলেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার আইতানা বোনমাতি।

টুর্নামেন্ট শুরুর আগেই এক কঠিন অসুস্থতায় পড়েছিলেন বোনমাতি। ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ইউরোর ঠিক আগে সুস্থ হয়ে ফিরলেও শুরুর দুই ম্যাচে ছিলেন বেঞ্চে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের ছন্দে ফেরেন এ তারকা মিডফিল্ডার। সেমিফাইনালে যখন ম্যাচ গড়াতে যাচ্ছিল টাইব্রেকারের দিকে, তখনই স্পেন শিবিরে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। অতিরিক্ত সময়ে আথেনেয়া দেল কাস্তিয়োর পাসে জায়গা বানিয়ে দুর্দান্ত শটে জাল কাঁপান বোনমাতি।

তার সে একমাত্র গোলেই বিদায় নেয় আটবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মানি, আর রচনা হয় স্পেনের ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায়।

ম্যাচশেষে আবেগাপ্লুত বোনমাতি বলেন, এ যাত্রাটা নিয়ে একটা বই লেখা যায়। স্পেন কোচ মন্তসে তোমে বলেন, এ টুর্নামেন্টে ওর শুরুটা কঠিন ছিলো, কিন্তু ওর মানসিক দৃঢ়তাই ওকে অনন্য করে তুলেছে।

জার্মানির বিপক্ষে এ প্রথম ইউরোতে জয় পেল স্পেন, আগের আটবারের চেষ্টা ছিলো ব্যর্থ। এবার বোনমাতিদের কলমেই লেখা হলো সফলতার গল্প।

আগামী রোবার ইউরো ফাইনালে স্পেনের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। সে ম্যাচে আরেকটি ইতিহাস গড়তে মরিয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন