Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ২২ নভেম্বর ২০২৫

পাকিস্তানে কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৭

পাকিস্তানে কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৭
ছবি: সংগৃহীত

পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের মালিকপুর এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) ভোরে একটি কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। বিস্ফোরণের ধাক্কায় কারখানা ও আশপাশের সাতটি বাড়ির ছাদ ধসে পড়ে বহু মানুষ চাপা পড়েন।

প্রাথমিকভাবে রেসকিউ ১১২২ বয়লার বিস্ফোরণের সম্ভাবনা জানিয়েছিলো। তবে পরে তদন্তে জানা গেছে, ঘটনাটি বয়লার বিস্ফোরণ নয়, গ্যাস লিকেজের কারণে সংঘটিত হয়েছে। ফয়সালাবাদ কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার নিশ্চিত করেছেন, কারখানায় কোনো বয়লার ছিলো না। মালিকপুর এলাকার চারটি কারখানার মধ্যে একটি কারখানায় গ্যাস লিকেজ থেকে আগুন ধরে দ্রুত আশপাশের অন্যান্য কারখানায় ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণে আশপাশের সাতটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। রেসকিউ ১১২২ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে মোট ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ফয়সালাবাদ কমিশনারের কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন