Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৫, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:২৬, ১০ নভেম্বর ২০২৫

দাউদাউ করে জ্বললো গাড়ি

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ এক বিস্ফোরণে কমপক্ষে তেরোজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশের আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, মুহূর্তেই গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

‘হিন্দুস্তান টাইমস’ জানায়, বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। বিস্ফোরণের তীব্রতায় অন্তত তিনটি গাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই মেট্রো স্টেশনের সামনের রাস্তায় বিশৃঙ্খলা তৈরি হয়, মানুষজন দিকবিদিক ছুটতে থাকে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে একাধিক গাড়িতে আগুন জ্বলছে। একটি ভ্যানের দরজা উড়ে গেছে এবং সড়কের পাশে পড়ে থাকা আহতদের উদ্ধার করছে পথচারীরা।

দিল্লি পুলিশের মুখপাত্র বলেছেন, এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ছিলো। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং এলাকাজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ ও দমকলের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতদের লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, আশপাশের ভবন থেকে আগুনের বিশাল গোলা দেখা গেছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি বারান্দা থেকে দেখেছি—একটা আগুনের গোলা আকাশে উঠছে, আর পরক্ষণেই জানালার কাঁচ ভেঙে পড়ল। বিস্ফোরণটা ছিলো ভয়াবহ।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। লালকেল্লা পুরনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে প্রতিদিন হাজারো পর্যটক যাতায়াত করেন। বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকা বর্তমানে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য