Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৪, ১২ অক্টোবর ২০২৫

নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা

যুক্তরাষ্ট্রে বিস্ফোরক বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬

যুক্তরাষ্ট্রে বিস্ফোরক বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি সামরিক বিস্ফোরক উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকালেই এ বিস্ফোরণ ঘটে, যা কয়েক মাইল দূর থেকেও অনুভূত হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে হামফ্রিস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথমে ধারণা করা হয়েছিলো, ঘটনাস্থলে অন্তত ১৮ জন নিখোঁজ ছিলেন। কিন্তু তদন্তে পরে জানা যায়, যাদের গাড়ি ও ব্যক্তিগত জিনিসপত্র কারখানার ভেতরে পাওয়া গিয়েছিলো, তাদের মধ্যে দুজন বিস্ফোরণের সময় সেখানে উপস্থিত ছিলেন না। ফলে মৃত্যুর সংখ্যা নিশ্চিতভাবে দাঁড়ায় ১৬ জনে।

বিস্ফোরণটি ঘটে টেনেসির বাকসনর্ট এলাকায় অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস কারখানায়, যা ১,৩০০ একর বা প্রায় ৫ বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত। কারখানার একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ ও ধোঁয়া।

শেরিফ ডেভিস আবেগঘন কণ্ঠে বলেন, আমরা তাদের ‘ভিকটিম’ বলছি, কিন্তু তারা আমাদের পরিবার, আমাদের মানুষ। তিনি আরও জানান, নিহতদের পরিবারের কাছে ইতোমধ্যে খবর পৌঁছে দেয়া হয়েছে।

শনিবার সকালে তিনি নিশ্চিত করেন, উদ্ধার অভিযান এখন আর জীবিত কাউকে খোঁজার নয়—এটি এখন মৃতদেহ শনাক্তকরণ ও পুনরুদ্ধারের পর্যায়ে আছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে তদন্তে রয়েছে এফবিআই, অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরো (এটিএফ), এবং স্থানীয় দমকল বিভাগ। কর্মকর্তারা জানিয়েছেন, কারখানায় বিস্ফোরক ও অস্ত্রসামগ্রী থাকার কারণে উদ্ধার ও তদন্ত কার্যক্রম অত্যন্ত জটিল হয়ে পড়েছে।

বিস্ফোরণের অভিঘাতে পুরো বাকসনর্ট এলাকা এখনো জরুরি অবস্থায় রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আশপাশের বসতিগুলো খালি করে দিয়েছে এবং জনগণকে এলাকা থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে।

এটি যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ শিল্প-দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!