Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৪, ২৩ নভেম্বর ২০২৫

ট্রাম্পকে এখনও ফ্যাসিবাদী মনে করেন কি মামদানি?

ট্রাম্পকে এখনও ফ্যাসিবাদী মনে করেন কি মামদানি?
ছবি: সংগৃহীত

গত শুক্রবার হোয়াইট হাউসে নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠককালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিন্ন সুরে মন্তব্য করেছেন। তিনি বলেন, যদি মামদানির ইচ্ছা থাকে তাকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করতে পারেন, এতে তিনি কোনো আপত্তি করবেন না।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারের সময় মামদানিকে বিভিন্নবার ট্রাম্পকে ফ্যাসিবাদী হিসেবে আখ্যায়িত করতে শোনা গিয়েছিল। এ সূত্র ধরেই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, তিনি এখনও কি ট্রাম্পকে ফ্যাসিবাদী মনে করেন। মামদানির উত্তরের মাঝেই ট্রাম্প হস্তক্ষেপ করেন এবং বলেন, ঠিক আছে, তুমি শুধু হ্যাঁ বলো। ব্যাখ্যা করার দরকার নেই, আমার কোনো আপত্তি নেই।

বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প ও নবনির্বাচিত মেয়র মামদানির মধ্যে আলোচনাকে ফলপ্রসূ ও ইতিবাচক হিসেবে মূল্যায়ন করা হয়। ট্রাম্প নিউইয়র্কে জন্ম নেওয়ায় জোহরানকে অভিনন্দন জানিয়ে বলেন, তারা আবাসন খাতে উন্নয়ন, খাদ্যের মূল্য নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে একই মত প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও উল্লেখ করেন, মামদানির প্রতি তার প্রত্যাশা ইতিবাচক এবং তিনি রাজনৈতিক পরিমণ্ডলে অনেককে অবাক করতে পারেন। ট্রাম্প বলেন, আমি আশা করি তিনি সত্যিই ভালো মেয়র হবেন। তার যত ভালো কাজ, আমি ততই খুশি হব। এখানে রাজনৈতিক দলের কোনো পার্থক্য নেই। তিনি কিছু রক্ষণশীল মানুষকে যেমন অবাক করবেন, তেমনি উদারপন্থী মানুষকেও।

মামদানিও বৈঠককে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করে বলেন, আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত জরুরি সমস্যাগুলোতে। তিনি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি ভালো হয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য