Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আতঙ্কে রাজধানী

‘দিল্লি হবে খালিস্তান’—পার্লামেন্টসহ একাধিক স্কুলে বোমা হামলার হুমকি

‘দিল্লি হবে খালিস্তান’—পার্লামেন্টসহ একাধিক স্কুলে বোমা হামলার  হুমকি
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এসব হুমকি পাঠানো হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর টাইমস নাও।

হুমকি বার্তায় দাবি করা হয়, দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে। বার্তা পাওয়ার পরপরই দিল্লি পুলিশ জরুরি প্রটোকল চালু করে। বোমা নিষ্ক্রিয়কারী দল, অগ্নি নির্বাপক ইউনিট এবং বিশেষ নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলগুলোতে পৌঁছে তল্লাশি শুরু করে।

পুলিশ জানিয়েছে, যেসব স্কুলে হুমকি এসেছে, সেগুলোতে পূর্ণাঙ্গ তল্লাশি চালানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি স্কুল থেকে শিক্ষার্থী ও স্টাফদের সরিয়ে নেয়া হয়। অনেক প্রতিষ্ঠানে দিনের ক্লাস বাতিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ই-মেইল বার্তাগুলোতে উসকানিমূলক ভাষা ব্যবহার করা হয়েছে। সেখানে ‘দিল্লি খালিস্তানে পরিণত হবে’—এমন বক্তব্যের পাশাপাশি ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’র উল্লেখ ছিলো। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত জঙ্গি আফজাল গুরুর নামও উল্লেখ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

একই ই-মেইলে আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতীয় পার্লামেন্টে বিস্ফোরণের হুমকিও দেয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। পার্লামেন্ট চত্বর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ বলছে, হুমকির উৎস শনাক্তে সাইবার টিম কাজ করছে। প্রাথমিকভাবে এটি ভুয়া বার্তা হওয়ার সম্ভাবনা থাকলেও কোনও ঝুঁকি নেয়া হচ্ছে না। রাজধানীজুড়ে সতর্কতা জারি রাখা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা