Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৮, ২১ জানুয়ারি ২০২৬

নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা

বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহার

বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহার
প্রতীকি ছবি

বাংলাদেশে বিরাজমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ নেয়। এর আওতায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় মিশনগুলোকে সাময়িকভাবে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে কূটনীতিক ও কর্মকর্তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য, বিশেষ করে নারী ও শিশুরা ভারতে ফিরে যাচ্ছেন।

ভারতের সরকারি সূত্রগুলো জানিয়েছে, পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হলেও বাংলাদেশে ভারতীয় কূটনৈতিক মিশনের কার্যক্রমে কোনো ধরনের পরিবর্তন আসছে না। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় থাকা সহকারী হাইকমিশনগুলো স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাবে। কনস্যুলার সেবা ও কূটনৈতিক দায়িত্ব পালনে কোনও ব্যাঘাত ঘটবে না বলেও নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একধরনের টানাপোড়েন দেখা দেয়। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, সহিংসতার অভিযোগ এবং বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়টি নিয়ে দিল্লির পক্ষ থেকে একাধিকবার উদ্বেগ জানানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগমুহূর্তে জননিরাপত্তা, সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা এবং কূটনৈতিক কর্মীদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে ভারত সরকার এ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা