Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪২, ৫ জানুয়ারি ২০২৬

মোদিজির বোন দিল্লিতে বসে আছে, তাকে বাংলাদেশে পাঠান: ওয়াইসি

মোদিজির বোন দিল্লিতে বসে আছে, তাকে বাংলাদেশে পাঠান: ওয়াইসি
ছবি: সংগৃহীত

ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও অল ইন্ডিয়া মসলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি কড়া ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ করে বলেছেন, বাংলাদেশি তাড়ানোর গল্প শোনানোর আগে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনাকেই বাংলাদেশে ফেরত পাঠানো উচিত।

সম্প্রতি এক জনসভায় দেয়া বক্তব্যে ওয়াইসি বলেন, মহারাষ্ট্র ও মুম্বাইয়ের জনগণের কাছে বিজেপি সরকার দাবি করছে যে তারা বাংলাদেশিদের ‘ফেরত পাঠিয়েছে’। অথচ বাস্তবতা হলো, দিল্লিতে মোদির বোন সেজে একজন বসে আছেন—তাকেই আগে বাংলাদেশে পাঠান।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জনসভায় ওয়াইসি আরও বলেন, বিজেপি ও হিন্দুত্ববাদীরা মানুষকে দেখাতে চায় যে তারা একজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। কিন্তু তিনি প্রশ্ন তোলেন, আরেকজনকে কেনো ফেরত পাঠানো হচ্ছে না, যিনি দিল্লিতে মোদির বোন সেজে বসে আছেন? এরপর সমাবেশে উপস্থিত জনতাকে উদ্দেশ করে তিনি স্লোগান দেয়ার আহ্বান জানান—‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’।

ওয়াইসির এ বক্তব্যের মাধ্যমে তিনি মূলত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার অভিযোগে ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। এর আগেও তিনি বাংলাদেশে ছাত্র–জনতার আন্দোলনের পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার ঘটনায় প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন, কংগ্রেস ও আরজেডি বিহারে তথাকথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে। সে প্রেক্ষাপটেই ওয়াইসির এ মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

ওয়াইসির বক্তব্যকে কেন্দ্র করে বিজেপি সরকারের বাংলাদেশ ইস্যুতে দ্বৈত নীতির অভিযোগ আবারও আলোচনায় এসেছে। তার ভাষ্য অনুযায়ী, একদিকে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর দাবি, অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রীকে আশ্রয়—এ দুই অবস্থান পরস্পরবিরোধী এবং রাজনৈতিকভাবে সুবিধা নেয়ার কৌশলমাত্র।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য