শ্যামলীতে বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ২৪ মিনিটের চেষ্টায় রাত ৯টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার সিহাব সরকার বলেন, খবর পাওয়ার পর তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনও তথ্যও পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম




























