Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৩, ১৬ নভেম্বর ২০২৫

বিভিন্ন স্থানে হাতবোমা আতঙ্কে রাতজাগা নগরী

রাজধানীতে টার্গেট করে তিন বাসে আগুন

রাজধানীতে টার্গেট করে তিন বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় শনিবার গভীর রাত থেকে রোববার (১৬ নভেম্বর) ভোর পর্যন্ত টানা আগুন–বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারের তিনটি বাসে অগ্নিসংযোগ এবং হাতিরঝিল–আগারগাঁও এলাকায় ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণে থমথমে পরিবেশ তৈরি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, এসব ঘটনায় কেউ হতাহত না হলেও নাশকতার ছাপ স্পষ্ট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাত ১১টা ৫৫ মিনিটের দিকে হাজারীবাগ বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্কিং করে রাখা একটি বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর রাত সোয়া ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে বলাকা পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়। প্রায় একই সময়ে ভোর পৌনে ৪টার দিকে সাভারের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ইতিহাস পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। তিনটি জায়গাতেই আগুন লাগানোর ধরণ এক হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখছে। তবে কে বা কারা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আগুনের ঘটনার আগে থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর আসতে থাকে। শনিবার সন্ধ্যার পর হাতিরঝিলের মধুবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলেও দ্রুত নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা ও পুলিশ।

এর কিছুক্ষণ পর রাত ৮টা ২০ মিনিটে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কার্যালয়ের সামনে আরেকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁও আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরও একটি বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে পুলিশ।

হাতিরঝিল ও শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, আগারগাঁওয়ের দুটি বিস্ফোরণে কেউ আহত হয়নি। তবে একই রাতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ও তিনটি বাসে অগ্নিসংযোগের পর নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার