Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৮, ২২ নভেম্বর ২০২৫

দৌড়ে বাঁচলেন যাত্রীরা

রাজধানীতে চলন্ত বাসে আগুন

রাজধানীতে চলন্ত বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে বটতলা এলাকায় দুর্যোগ ও ত্রাণ অধিদফতরের সামনে বৈশাখী পরিবহনের বাসটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের মুহূর্তে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, বাসটিতে কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়। একইভাবে হতাহতের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। ইউনিটগুলো আগুন নেভানোর পাশাপাশি ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

স্থানীয়রা জানান, আগুন দেখা মাত্র বাসের যাত্রীরা দ্রুত নিচে নেমে যান। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি এড়ানো গেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে অগ্নিকাণ্ডের পেছনে বৈদ্যুতিক সমস্যা নাকি নাশকতা—তা তদন্ত করে দেখছে ফায়ার সার্ভিস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার