Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৮, ১১ নভেম্বর ২০২৬

শিক্ষা সফরের কথা বলে ভাড়া নেয়া হয়েছিলো রিসোর্ট

রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত

রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত
ছবি: সংগৃহীত

সিলেটের রাতারগুল এলাকার একটি ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ জঙ্গি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সভা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেয়া হলেও সেখানে গিয়ে বক্তব্য দেন রনজিত। ওই সভায় উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক তারা মিয়া। তাকে আটক করেছে সুনামগঞ্জ পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সভার স্থান ও আয়োজন সম্পর্কে এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তারা মিয়াকে আটক করা হয়।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়া জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকায় একটি ইকো রিসোর্টে রনজিত সরকার সভা করেছিলেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়।

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, তারা মিয়ার তথ্যের ভিত্তিতে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে গিয়ে সভা আয়োজনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে হঠাৎ সেখানে উপস্থিত হন রনজিত সরকার। তিনি ব্যানারের সামনে দাঁড়িয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। এরপর সেখান থেকে চলে যান।

এর আগে সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভায় দেয়া বক্তব্য প্রচার করেন রনজিত সরকার। ওই বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে সোমবার দিবাগত রাতে সিলেট নগরের গোপালটিলায় তার বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ লোকজন।

এদিকে রনজিত সরকারের সরকারবিরোধী বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। মঙ্গলবার নির্বাচনী এলাকার মধ্যনগর, তাহিরপুর ও ধর্মপাশার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, মঙ্গলবার রাতেই নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিটে মিছিল ও সমাবেশ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ‘ফ্যাসিস্ট আওয়ামী চক্রের’ ষড়যন্ত্র রুখে দিতে তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে সমাবেশে উল্লেখ করা হয়।

অন্যদিকে ওই সভায় উপস্থিত থেকে রনজিত সরকারের পেছনে থাকা ব্যানার ধরে রাখার দায়িত্ব পালনকারী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ওমর ফারুককেও খুঁজছে পুলিশ। এ ঘটনায় জামালগঞ্জ উপজেলার লম্বাবাক এলাকায় তার বাড়িতে গভীর রাতে তল্লাশি চালানো হয়। তবে তাকে সেখানে পাওয়া যায়নি।

সভা আয়োজনের পেছনে কারা জড়িত ছিলেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি-জামায়াত-এনসিপি
রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলের উদ্বেগ
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
হাসিনার ‘প্রত্যর্পণ’ আইনে সমাধান হবে: ভারত
শ্যামলীতে বাসে আগুন
দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সাক্ষাৎ
হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ছাত্রশক্তির
যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের
হাসিনার ফেরার গুজবে কোলকাতায় বিপাকে আ.লীগ নেতারা
তুরস্কের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মাদরাসায় ভয়াবহ আগুন, অসুস্থ ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
এনসিপির নারী শক্তির সদস্য সচিব পাইলট ফারিয়াল
হাসিনা ঠেকাতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন
যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২
গুগলে বয়স ৩৩, আসলটা জানালেন সাদিয়া