Sobar Desh | সবার দেশ কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৪, ৩০ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আজম গুলিবিদ্ধ

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আজম গুলিবিদ্ধ
বাঁ পাশে শফিকুল ইসলাম আজমের সাধারণ ছবি ও ডান পাশে গুলিবিদ্ধ অবস্থায় আজম। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে প্রকাশ্যেই গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম আজম (৫২)।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত আজম আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই এলাকার মরহুম আবুল মণ্ডলের ছেলে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন রাউন্ড গুলির খোসা এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সদরপুর বাজারের একটি তামাকের গোডাউনে বসে ছিলেন শফিকুল ইসলাম আজম। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা পালানোর সময় মোটরসাইকেলটি ফেলে গেছে।

তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা