Sobar Desh | সবার দেশ পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। রাঙ্গাবালী উপজেলায় আয়োজিত এক জনসভায় আওয়ামী লীগের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া গহিনখালী বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে সভাটির আয়োজন করে উপজেলা বিএনপি। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগ থেকে আগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এবিএম মোশাররফ হোসেন। নতুনভাবে দলে যোগ দেয়া নেতাকর্মীরা বিএনপির আদর্শে আস্থা প্রকাশ করে আগামী নির্বাচনে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায় এবং পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। তিনি দাবি করেন, পটুয়াখালী-৪ আসনের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে।

নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে রাঙ্গাবালী উপজেলায় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংসদে শক্তিশালী প্রতিনিধিত্ব ছাড়া দীর্ঘদিনের এসব সমস্যা সমাধান সম্ভব নয়।

জনসভাকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের দলবদল স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এবং আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমিয়ে তুলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা নেপালের প্রধানমন্ত্রীর
ইরানের হামলায় মার্কিন বিমান বিধ্বস্ত
ইরানি হামলায় জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল
নিয়মের বেড়াজালে আমাকেও আটকে দেয়া হয়—সংসদে হাসনাত
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা আজম গুলিবিদ্ধ
দেশে ফিরলো দিলারা হাফিজের লাশ, আজ সংসদ প্রাঙ্গণে জানাজা
পাঁচ সিটিতে প্রার্থী ঘোষণা এনসিপির: ঢাকা দক্ষিণে আসিফ, উত্তরের আদীব
১০ ঘণ্টা কর্মবিরতির পর রংপুরে তেল সরবরাহ স্বাভাবিক
নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
ঈদের ছুটি শেষে যশোর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য
স্থল হামলা হলে ‘হাঙরের খাবার’ হবে মার্কিন সেনারা
উত্তরের ৮ জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ
১৩৩ অধ্যাদেশে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদের কার্যক্রম দেখে মনে হচ্ছে গণভোট হয়নি: নাহিদ ইসলাম