Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ১৩ নভেম্বর ২০২৫

রামদা হাতে অবরোধে অংশগ্রহণ

আওয়ামী লীগের লকডাউনে শিশুদের মানবঢাল

আওয়ামী লীগের লকডাউনে শিশুদের মানবঢাল
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে মহাসড়ক অবরোধে শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে কয়েক ঘণ্টাব্যাপী এ অবরোধ চলে।

সকাল ছয়টা থেকে শুরু হয়ে প্রায় সকাল দশটা পর্যন্ত অবরোধ চলাকালে দেখা যায়, অর্ধশতাধিক স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মী দেশীয় অস্ত্র—রামদা, লাঠিসোঁটা, ঢাল-সরকি হাতে সড়কে অবস্থান করছেন। তাদের সামনের সারিতে অন্তত ১০ জন শিশুকে হেলমেট মাথায়, হাতে লাঠিসোঁটা ও এক শিশুর হাতে রামদা নিয়ে স্লোগান দিতে দেখা যায়। মানবঢাল হিসেবে এ শিশুদের অবস্থানকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, সকাল থেকেই পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নকে ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভ করতে দেখা যায়। অপরদিকে, নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেলা যুবলীগ নেতা কাউসার আহমেদকেও অন্য একটি স্থানে পৃথক মিছিল থেকে লাইভ করতে দেখা যায়।

এছাড়া, ভাঙ্গার পুকুরিয়া এলাকা থেকেও একই ধরনের বিক্ষোভ মিছিলের ভিডিও ফেসবুকে আপলোড করেছেন ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মোল্লা।

বিষয়টি জানতে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে তিনি কল কেটে দেন। পরে ভাঙ্গা সার্কেল এএসপির সরকারি নম্বরে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বলছে, নিষিদ্ধ রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের সামনে রেখে সহিংসতা উসকে দেয়া একটি জঘন্য ও মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড। প্রশাসন এ বিষয়ে নীরব থাকায় প্রশ্ন উঠেছে তাদের ভূমিকাকেও ঘিরে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ