ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিগগিরই তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-কে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়ন-এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ফলে তার স্থলাভিষিক্ত হচ্ছেন দিনেশ ত্রিবেদী।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিচিত মুখ দিনেশ ত্রিবেদী একসময় তৃণমূল কংগ্রেস-এর হয়ে রাজনীতি করতেন। সে দলের মনোনয়নেই তিনি সংযুক্ত প্রগতিশীল মোর্চা সরকারের সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।
পরবর্তীতে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন দিনেশ ত্রিবেদী।
সবার দেশ/কেএম




























