Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৮, ৩০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০২:১৮, ৩০ ডিসেম্বর ২০২৫

হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে দিল্লি থেকে জরুরি ঢাকায় তলব

হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে দিল্লি থেকে জরুরি ঢাকায় তলব
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তেজনার পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। সোমবার রাতে তিনি দেশে পৌঁছেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের তথ্য অনুযায়ী, ভারতের সঙ্গে সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হাইকমিশনারকে বিশেষভাবে ঢাকায় ডাকা হয়েছে।

প্রায় দুই সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে ভারতের বিভিন্ন মহলের বিরুদ্ধে। এ কারণে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী বাংলাদেশ মিশনগুলো ঘিরে বিক্ষোভ চালায়। নিরাপত্তার কারণে মিশনগুলোতে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটে, যা ইতিহাসে প্রথম। পাশাপাশি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ‘২৯০০ সহিংসতার’ অভিযোগ তোলেন। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর হিসেবে প্রত্যাখ্যান করে।

এ প্রেক্ষাপটে দিল্লি থেকে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিশেষভাবে ঢাকায় ডাকা হয়েছে, যাতে চলমান পরিস্থিতি নিয়ে সমন্বিত কূটনৈতিক পদক্ষেপ নেয়া যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ