Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ২৭ এপ্রিল ২০২৬

আপিলেও বাতিল মনিরা শারমিনের মনোনয়ন

আপিলেও বাতিল মনিরা শারমিনের মনোনয়ন
ফাইল ছবি

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিন-এর মনোনয়নপত্র আপিলেও টিকলো না। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে দীর্ঘ শুনানি শেষে বাংলাদেশ নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়।

এর আগে রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেন তিনি। আপিল জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনিরা শারমিন বলেছিলেন, তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।

তিনি দাবি করেন, যে আইনের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয়েছে, সেটিকে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের উদ্দেশ্যকে সামনে রেখে আইনটির প্রয়োগ হওয়া উচিত ছিলো, কিন্তু বর্তমান ব্যাখ্যা সে উদ্দেশ্যকে ব্যাহত করছে।

মনিরা শারমিন আরও বলেন, একজন এন্ট্রি-লেভেলের ব্যাংক কর্মকর্তা হিসেবে তার চাকরির বয়স ছিলেঅ মাত্র দুই বছর, এবং সে সময় তিনি এমন কোনও প্রশাসনিক পদে ছিলেন না যেখানে কারও প্রতি প্রভাব খাটানোর সুযোগ ছিলো।

উল্লেখ্য, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হওয়ায় গত ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিনে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এর একদিন আগে, ২২ এপ্রিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও একমাত্র মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করা হয়।

আপিলেও মনোনয়ন বাতিল হওয়ায় তার নির্বাচনে অংশ নেয়ার পথ কার্যত বন্ধ হয়ে গেলো, যদিও ভবিষ্যতে তিনি আদালতের শরণাপন্ন হন কি না, তা এখন দেখার বিষয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ