Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৭, ২০ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:৪৩, ২০ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
ফাইল ছবি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করেন। এ প্রক্রিয়া শেষে মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করে।

মনোনয়নপ্রাপ্তদের তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি করা হলেও প্রায় ৯০০ জন প্রার্থী চূড়ান্তভাবে আবেদন জমা দেন। সেখান থেকেই দীর্ঘ যাচাই-বাছাই শেষে সীমিত সংখ্যক প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে।

বিএনপির এ মনোনয়ন প্রক্রিয়াকে দলটির অভ্যন্তরীণ সাংগঠনিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দলীয় নেতৃত্ব, সাংগঠনিক অবদান এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

দেড়শ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন—নতুন মর্যাদায় বগুড়া
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
যশোরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদার
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অযত্নে নষ্ট অবকাঠামো
বগুড়ায় ই-বেইল বন্ড সেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী
‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প
ইরানি জাহাজে গুলি, ওয়াশিংটন–তেহরান নতুন করে মুখোমুখি
হামের ঝুঁকি ঠেকাতে দেশজুড়ে গণটিকা শুরু
রাজধানীতে এবার ২৬টি পশুর হাট বসবে
আজ বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সংসদে রুমিনের বক্তব্যে ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের ক্ষোভ
ইসলামাবাদ বৈঠক বয়কট করছে ইরান
‘দুর্নীতি-চাঁদাবাজিতে দেশ জর্জরিত’—বিকল্প শক্তি গঠনের ডাক এনসিপির
‘সংকট না থাকলে লাইনে দাঁড়াতে হয় কেন?’—সংসদে জ্বালানি নিয়ে রুমিনের প্রশ্ন
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ইনসাফ
অপ্রতিরোধ্য ইরান, নজিরবিহীন হামলায়ও অক্ষত বেশিরভাগ অস্ত্রভাণ্ডার!
‘কার্টুন শেয়ারেও গ্রেফতার?’—সংসদে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ হাসনাতের