Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭, ২০ এপ্রিল ২০২৬

সংসদে রুমিনের বক্তব্যে ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের ক্ষোভ 

সংসদে রুমিনের বক্তব্যে ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের ক্ষোভ 
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা-র বক্তব্য চলাকালে ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ ও নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যদের বক্তব্য দেয়ার ক্ষেত্রে অনুমতি দেয়া ও নিয়ন্ত্রণ করার এখতিয়ার একমাত্র স্পিকারের। কিন্তু এদিন তিনি লক্ষ্য করেছেন, রুমিন ফারহানা বক্তব্য দেয়ার সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্য এমন আচরণ করেছেন, যা সংসদের মর্যাদার পরিপন্থী।

তার ভাষায়, একজন সংসদ সদস্য যখন কথা বলবেন, তখন তাকে সম্মান দেখানো উচিত। কিন্তু দুঃখজনকভাবে এমন কিছু অঙ্গভঙ্গি করা হয়েছে, যা আমার বিবেকে আঘাত দিয়েছে। এ ধরনের আচরণ আমরা প্রত্যাশা করি না।

তিনি আরও উল্লেখ করেন, শুধু নতুন সদস্য নয়, একাধিকবার নির্বাচিত হয়ে আসা অভিজ্ঞ সংসদ সদস্যদের মধ্যেও এ ধরনের আচরণ দেখা গেছে, যা আরও হতাশাজনক। তবে তিনি কারও নাম উল্লেখ করতে চাননি বলে জানান।

বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে ইতিবাচক ও শালীন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে তারা শুরু থেকেই অনুরোধ করে আসছেন। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ট্রেজারি বেঞ্চের সদস্যদের আচরণ সংসদ পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করছে। আপনাকে সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা যাদের, তারাই যদি বারবার অনুরোধ উপেক্ষা করে, তাহলে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে, বলেন তিনি।

রুমিন ফারহানার বক্তব্য চলাকালে ঘটে যাওয়া এ ঘটনাকে তিনি ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেন এবং প্রকাশ্যে নিন্দা জানান।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের