Sobar Desh | সবার দেশ

প্রকাশিত: ১১:৪৬, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৫২, ১২ অক্টোবর ২০২৫

গুগলে আর্থিক সুবিধাসহ ১২ সপ্তাহের ইন্টার্নশিপ

গুগলে আর্থিক সুবিধাসহ ১২ সপ্তাহের ইন্টার্নশিপ
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে কাজের সুযোগ মিলছে শিক্ষার্থীদের জন্য। যুক্তরাষ্ট্রে গুগল সিকিউরিটি কনসালট্যান্ট ইন্টার্নশিপ ২০২৬–এর আবেদন শুরু হয়েছে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ ইন্টার্নশিপের মেয়াদ ১২ সপ্তাহ, এবং এতে রয়েছে বেতনসহ পূর্ণকালীন কাজের সুযোগ। অংশগ্রহণকারীরা গুগলের বিশেষজ্ঞ টিমের সঙ্গে কাজ করে বাস্তব সমস্যার সমাধান ও সাইবার সিকিউরিটি প্রোগ্রাম উন্নয়নে অভিজ্ঞতা অর্জন করবেন।

যোগ্যতা:

  • কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন সিকিউরিটি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত হতে হবে।
  • পেশাদার সাইবার সিকিউরিটি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
  • যুক্তরাষ্ট্রে বর্তমানে কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
  • বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সময়ের বাইরে ১২ সপ্তাহ পূর্ণকালীন ইন্টার্নশিপে অংশ নিতে সক্ষম হতে হবে।
  • পড়াশোনার শেষ থেকে দ্বিতীয় বর্ষে থাকতে হবে অথবা ইন্টার্নশিপ শেষে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরতে হবে।
  • এসওসি অ্যানালাইসিস, ম্যালওয়্যার রিসার্চ, থ্রেট হান্টিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
  • উইন্ডোজ, লিনাক্স ও ওএস এক্সসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে দক্ষতা থাকতে হবে।

সুবিধাসমূহ:

  • গুগল প্রদত্ত বেতনসহ ইন্টার্নশিপ।
  • যুক্তরাষ্ট্রে সরাসরি কাজের অভিজ্ঞতা।
  • গুগলের বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে–কলমে শেখার সুযোগ।
  • বৈচিত্র্যময় দল, ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা।
  • ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য কার্যকর দক্ষতা অর্জনের সুযোগ।
  • বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের বাস্তব অভিজ্ঞতা।

আবেদনপত্রের জন্য প্রয়োজন:

  • জীবনবৃত্তান্ত (CV/Resume)
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট

আবেদন প্রক্রিয়া:

গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি ও রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদন করার আগে যোগ্যতার শর্তগুলো ভালোভাবে যাচাই করা আবশ্যক।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৫।

বিস্তারিত তথ্য ও আবেদন লিংক গুগলের অফিসিয়াল ক্যারিয়ার পেজে পাওয়া যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি