Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২৭ জানুয়ারি ২০২৬

সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৬২ হাজার টাকা

সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৬২ হাজার টাকা
ফাইল ছবি

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ভরিপ্রতি ২ লাখ ৬২ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) বাজুসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ মূল্যহার ২৭ জানুয়ারি থেকে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য আন্তর্জাতিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৯০ ডলার ছাড়িয়ে গেছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম উচ্চ অবস্থান।

দেশীয় বাজারে নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৭ হাজার ৪০৭ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৮২ টাকা।

স্বর্ণ ও রুপার দামে এ ধরনের লাগাতার ঊর্ধ্বগতি সাধারণ ক্রেতা ও গহনা ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য