Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ২৭ জানুয়ারি ২০২৬

ভোটারদের সতর্ক থাকার আহ্বান 

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি দল: তারেক রহমান

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি দল: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি ভোটারদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ ভূমিকা পালন করতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ভোটের দিন ধর্মীয় অনুভূতি ও নাগরিক দায়িত্বের সমন্বয়ে সবাইকে কেন্দ্রে যেতে হবে। তিনি বলেন, তাহাজ্জুদ আদায় করে ফজরের নামাজ ভোটকেন্দ্রে গিয়ে পড়বেন এবং ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন। জনগণের ভোট যেন কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জনসভায় তিনি হাতিয়া উপজেলার দীর্ঘদিনের সমস্যা নদীভাঙনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এ সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধ করা হবে এবং একই সঙ্গে এলাকার সৌন্দর্যও বৃদ্ধি পাবে। তিনি বলেন, হাতিয়ার মানুষের সমস্যাগুলো তিনি লিখে রেখেছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান।

তারেক রহমান আরও বলেন, ভোটের পর তিনি নিজেই হাতিয়ায় এসে জনগণের সঙ্গে সরাসরি কথা বলবেন। বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রকৃত ক্ষমতার মালিক হবে জনগণ।

মা ও নারীদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, নারীরা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। তাদের সুবিধার কথা বিবেচনা করে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হবে।

এ সময় তিনি নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, তাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে এলাকার উন্নয়নের সম্পূর্ণ দায়িত্ব বিএনপি নেবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থনে বিএনপি বিজয়ী হলে ইনশাআল্লাহ হাতিয়ার ভাগ্যের পরিবর্তন ঘটবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা