Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ৯ জানুয়ারি ২০২৫

কী যত্নে শীতে ফুলে ভরে উঠবে চন্দ্রমল্লিকা?

শীতের বাগানে ফুটে থাকবে থোকা থোকা চন্দ্রমল্লিকা। সে ভেবে গাছ বসালেন। কিন্তু কুঁড়ি এলেও, তেমন ফুল ফুটছে না? ভুল কোথায় হতে পারে? জেনে নেয়া যাক,,,

কী যত্নে শীতে ফুলে ভরে উঠবে চন্দ্রমল্লিকা?
ছবি: সংগৃহীত

বারান্দা রকমারি চন্দ্রমল্লিকায় ভরে থাকবে বলে শীতের আগেই বসিয়েছিলেন চারা। গাছে কুঁড়ি এসেছে। তবে সংখ্যায় কম। পানি দিচ্ছেন, সারও প্রয়োগ করছেন। তবু কেন ফুল তেমন হচ্ছে না, বুঝতে পারছেন না? কী ভাবে গাছের যত্ন করা দরকার?

১. চন্দ্রমল্লিকা গাছের জন্য ১০ থেকে ২০ ইঞ্চি টব আদর্শ। গাছের চারা লাগানোর সময়ে মাটিতে গোবর সার বা কম্পোস্ট মিশিয়ে নিলে ফুল ভাল হয়। চন্দ্রমল্লিকা গাছের গোড়ায় পানি জমলে ক্ষতি হবে। তাই দোআঁশ বা বেলে মাটি এ গাছের জন্য আদর্শ।

২. টবের গোড়ার আগাছা নিয়মিত পরিষ্কার করা দরকার। সে সঙ্গে চন্দ্রমল্লিকা গাছের একেবারে নীচের অংশের পাতা ছেঁটে দিতে হবে। গাছের গোড়া সপ্তাহে এক বার খুঁড়ে দিলে আলো, হাওয়া, পানি ভালোভাবে প্রবেশ করবে। গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য এ সব উপাদান অতি জরুরি।

৩. চন্দ্রমল্লিকা গাছে বেশি ফুল পেতে হলে সঠিক পদ্ধতিতে গাছের কাণ্ড ছাঁটাই করা প্রয়োজন। গাছ মাঝারি আকৃতির হলে আগার কুঁড়ি রেখে অন্যান্য কুঁড়ি এবং ডালপালা ছেঁটে দিতে হবে। এতে ফুল বড় হবে। একসঙ্গে অনেক ফুল পেতে হলে গাছটিকে লম্বায় না বা়ড়তে দিয়ে অগ্রভাগ কেটে, ঝোপের মতো করে ফেলতে হবে।

৪. ভাল ফুল পেতে হলে সঠিক সার প্রয়োগ প্রয়োজন। গাছ বেড়ে ওঠার সময় ১৫ দিন থেকে এক মাসে এক বার করে জৈব সার প্রয়োগ করতে পারেন। সর্ষের খোল পঁচা পানি প্রয়োগ করা যায়। মাটিতে নাইট্রোজেন বেশি হলে গাছের কাণ্ড মোটা হয়ে যায়, ফুল আসতে চায় না। এ ক্ষেত্রে মাঝেমধ্যে সামান্য চুনের পানি ব্যবহার করা যেতে পারে।

৫. চন্দ্রমল্লিকা কুঁড়ি অবস্থায় তুললে ফোটে না। সমগ্র ফুল ফুটে যাওয়ার পর তা তুলতে হবে। গাছেই ফুল শুকিয়ে গেলে তা কেটে ফেলে দিতে হবে। না হলে পরের বার ভাল ফুল হবে না।

সবার দেশ/এফএ
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা