Sobar Desh | সবার দেশ নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:১২, ১০ নভেম্বর ২০২৬

তিনজন আইসিইউতে, পুড়ে ছাই লাইব্রেরি

মাদরাসায় ভয়াবহ আগুন, অসুস্থ ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

মাদরাসায় ভয়াবহ আগুন, অসুস্থ ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের এ আগুনে পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিক শিক্ষার্থীরা। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৪৮ শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদরাসাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সংস্থাটির চারটি ইউনিট। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, মাদরাসাটির পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর দ্রুত ভবনের বিভিন্ন অংশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ির সৃষ্টি হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তারা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, মাদরাসা ভবনের দ্বিতীয় তলায় একটি লাইব্রেরি ছিলো। আগুনে লাইব্রেরিটি সম্পূর্ণ পুড়ে গেছে।

চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, অসুস্থ শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। এ সময় ধোঁয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের কয়েকজনের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাতের গভীরে আবাসিক মাদরাসায় আগুন লাগার ঘটনায় শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ৪৮ শিক্ষার্থীর অসুস্থতা এবং তিনজনের আইসিইউতে ভর্তি হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

সবার দেশ/কেএম

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই বিপ্লব নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের প্রকাশিত গ্রন্থে ‘পিনাকী ফ্যাক্টর’
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব: কোন দেশের পণ্যে কত শতাংশ?
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়লো ওসির
যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ ৬ জনের মৃত্যু
আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট
শিয়ালের হামলায় মারা গেলো বিজলী
মেডিক্যালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, ঢাকার শেরাটনে কিউএসের আয়োজন
তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা
১৬ ডিসেম্বর বাংলাদেশের নিয়ন্ত্রণ নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী
নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল