Sobar Desh | সবার দেশ সাভার প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৮

আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৮
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার পাশে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জয়নাব বেগম বলে জানা গেছে। বাকি সাতজনের লাশ আগুনে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের এফএনএস পোশাক কারখানার সীমানার পাশে থাকা লরিতে এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানার কর্মচারী ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় নারী ও শিশুস্বাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, বিস্ফোরণের পর লরির পাশে থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের লাশ লরির ভেতরে এবং অন্যদের লাশ লরির পাশে পড়ে ছিলো। বিস্ফোরণের পর একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি দোকানে গিয়ে পড়লে সেখানে থাকা দোকানি জয়নাব বেগম নিহত হন।

তিনি বলেন, নিহতদের মধ্যে জয়নাব বেগম ছাড়া অন্যদের পরিচয় এখনও জানা যায়নি। আগুনে তাদের লাশ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে সময় লাগছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রীতি গ্রুপের এফএনএস কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক হেমায়েত উদ্দিন বলেন, কারখানার সীমানাপ্রাচীরের পাশে থাকা লরির সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। কারখানার ভেতরে কোনও শ্রমিক আটকা পড়েননি। আগুন লাগার আগেই শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যান। তবে কাভার্ড ভ্যানের পাশে থাকা কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রনি বলেন, বিস্ফোরণের বিকট শব্দ ও আগুনে বেশ কয়েকজন আহত হন। তিনি নিজে দুজন দগ্ধ ব্যক্তি এবং গুরুতর আহত এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বিস্ফোরণের পর বিভিন্ন ধাতব খণ্ড ছিটকে পাশের বাড়িঘর ও সড়কে পড়ায় রিকশাচালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, অগ্নিকাণ্ডের পর তাদের হাসপাতালে ১৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের শরীরের বড় অংশ দগ্ধ হওয়ায় এবং শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান