Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ৬ ডিসেম্বর ২০২৫

কাঁচপুরে চার্জার বিস্ফোরণে আগুন: একই পরিবারের চারজন দগ্ধ

কাঁচপুরে চার্জার বিস্ফোরণে আগুন: একই পরিবারের চারজন দগ্ধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ থেকে লাগা আগুনে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। 

শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকায় আজিজ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪), এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)। চারজনকেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রান্নাঘরের গ্যাস লিকেজেই ভয়াবহতা

দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, রান্নাঘরের লিকেজ হওয়া গ্যাস ঘরে জমে ছিলো। মোবাইল চার্জার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন মুহূর্তে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ভোরে ভাই ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। রুমে ঢুকতেই আগুনে ঝলসে যায়। একই সময়ে ঘরে থাকা মা ও দুই ভাগ্নিও আগুনে দগ্ধ হয়। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় কেউ বের হতে পারেনি।

প্রতিবেশীরা তাদের চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রতিবেশীরা যা দেখেছেন

প্রতিবেশী শরিফ মিয়া বলেন, প্রথমে মোবাইল চার্জার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘরে গ্যাস জমে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এতে চারজনই দগ্ধ হন।

দগ্ধদের অবস্থা

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান—

  • আলাউদ্দিনের ৪০ শতাংশ দগ্ধ
  • সিমলার ৩০ শতাংশ
  • জরিনার ২০ শতাংশ
  • শিফার ১২ শতাংশ দগ্ধ

চারজনই বর্তমানে ইনস্টিটিউটের ওয়ার্ডে চিকিৎসাধীন।

পুলিশ বলছে—তদন্ত চলছে

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান জানান, আগুনের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান