Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০২:৪৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, অর্ধশতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, অর্ধশতাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশপাশের অন্তত ৫০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শহরের কলাতলী বাস টার্মিনাল বাইপাস সড়কের পাশে অবস্থিত কক্সবাজার ফিলিং স্টেশন নামের একটি গ্যাস পাম্পে বুধবার রাতের দিকে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে প্রথমে পাম্প এলাকায় গ্যাস লিকেজ দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাদেশ-এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এরপর রাত ৯টার দিকে দ্বিতীয় দফায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে এবং পাম্পের আগুন রাত সাড়ে ১১টা পর্যন্ত জ্বলছিলো বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে।

বিস্ফোরণ ও আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আগুনের তীব্রতায় পাম্পের আশপাশের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

বিস্ফোরণের পর কলাতলী বাস টার্মিনাল থেকে বাইপাস সড়কের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। বর্তমানে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। কর্তৃপক্ষ বলছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!