Sobar Desh | সবার দেশ বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৩৬, ৪ নভেম্বর ২০২৬

আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ

আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. হাসানুজ্জামান। আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে দায়িত্ব পালন করা বিতর্কিত এ কর্মকর্তার নতুন নিয়োগ ঘিরে তার অতীত ভূমিকা, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিশেষ করে দুর্নীতি দমনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাকে দায়িত্ব দেয়ার ক্ষেত্রে তার পেশাগত ও রাজনৈতিক নিরপেক্ষতার বিষয়টি কতটা যাচাই করা হয়েছে, তা নিয়ে আলোচনার অবকাশ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে তাকে দুদকের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাসানুজ্জামান (পরিচিতি নম্বর-৬০৩১-২) বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। তাকে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে দুদকের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৮ নভেম্বরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্নে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ নিয়োগের মধ্য দিয়ে দুদকের মহাপরিচালক পর্যায়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল হয়েছে। একই দিনে প্রকাশিত পৃথক প্রজ্ঞাপনে দুদকের আরও একজন নতুন মহাপরিচালক হিসেবে রুবিনা ফেরদৌসীকে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি সংস্থাটিতে দায়িত্ব পালন করা মহাপরিচালক আবু হেনা মোস্তফা জামানকে পরিকল্পনা কমিশনে এবং মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসানকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

দুদকের মতো সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পাওয়া একজন কর্মকর্তার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা, পেশাগত সততা এবং অতীত দায়িত্ব পালনের রেকর্ড বিশেষ গুরুত্ব বহন করে। তাই হাসানুজ্জামানের অতীত কর্মকাণ্ড, প্রশাসনিক ভূমিকা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে সেগুলোর নিরপেক্ষ তদন্ত ও তথ্য প্রকাশের দাবি উঠছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ