না ফেরার দেশে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. কামাল হোসেন।
জানা গেছে, গুরুতর অসুস্থ অবস্থায় গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে ম্যালেরিয়াসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।
পেশাগত জীবনে মাহবুবুর রহমান ছিলেন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসক। তিনি ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসের (কাস্টমস ও এক্সাইজ) ১৩তম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।
২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি দেশের বিভিন্ন কাস্টম হাউস, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে প্রশাসন ও অর্থনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সবার দেশ/কেএম




























