Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৪, ১২ জুন ২০২৫

প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি শাকিল-রুপা

প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি শাকিল-রুপা
ছবি: সংগৃহীত

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফারজানা রুপার মা হোসনে আরা বেগম মারা যান। তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার রাত ৯টায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঘাগড়া গ্রামে।

রূপার ভাগ্নে নবনীল সরকার জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রুপাকে মুক্তি দেয়া হয়। এরপর তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন।

সাংবাদিক শাকিল আহমেদ বর্তমানে রয়েছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। তাকে প্যারোলে মুক্তি দিয়ে পরিবারের সঙ্গে জানাজায় অংশ নেয়ার সুযোগ করে দেয়া হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে গত ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণা ও আর্থিক অপরাধের অভিযোগে তদন্ত চলছে।

দাম্পত্য জীবনের পাশাপাশি দীর্ঘদিন সাংবাদিকতা ও গণমাধ্যমে একসঙ্গে কাজ করেছেন এ দুজন। তাদের গ্রেফতার এবং পরবর্তী কারাবাস নিয়ে গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছিলো।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল