Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ৩ নভেম্বর ২০২৬

এলপিজির বাড়তি দাম প্রত্যাহারের দাবি 

জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো হয়েছে: জামায়াত

জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো হয়েছে: জামায়াত
ছবি: সংগৃহীত

জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ মানুষের ওপর চাপানো যাবে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনা না করে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাপে ২২৩ টাকা বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। একই সঙ্গে অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দেয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা এবং বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ মানুষের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বাড়ানো সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।

গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে নতুন করে এলপিজির দাম বাড়ানোয় জনজীবনে দুর্ভোগ আরও বাড়বে। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করায় পরিবারগুলোর মাসিক ব্যয়ও বেড়ে যাবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য এ বাড়তি খরচ বহন করা কঠিন হয়ে পড়বে।

বিবৃতিতে তিনি আরও বলেন, বাজারে দীর্ঘদিন ধরেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ রয়েছে। অথচ বাজারে কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না।

আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানোও গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা দূর করা এবং বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিবর্তে বারবার দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এ পরিস্থিতিতে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।

বিবৃতিতে এলপিজির বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার, সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করা এবং বাজারে সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। পাশাপাশি নিয়মিত বাজার তদারকির মাধ্যমে ভোক্তাদের স্বার্থ সুরক্ষার আহ্বান জানায় দলটি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চোখ বেঁধে জামায়াতের বিষয়ে প্রশ্ন করলা কেনো?: মেজর (অব.) আখতার
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল সীতাকুণ্ড, মহাসড়ক-রেললাইন অবরোধ
পুলিশকে পিটিয়ে জখম করলো আওয়ামী সন্ত্রাসীরা
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ
জার্মানিতে জেন-জি বিক্ষোভ ঘিরে সহিংসতা, আটক ৩০
২০২৭ সালে ২৯ দিনের ছুটি, ৭ দিন শুক্র-শনি
প্রধানমন্ত্রীর বিমানে বারবার ত্রুটি, তদন্তের নির্দেশ
নতুন লুকে তিশা, সফল ইভেন্ট শেষ
‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ক্লোজড ২ পুলিশ
বিশ্ববাজারে তেলের দামের ব্যাপক পতন
জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো হয়েছে: জামায়াত
ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু আজ
ভারতে নামাজঘর ভাঙলো হিন্দু মৌলবাদীরা
গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেফতার ৩০
জমি দখল ও চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
দাম বাড়লো এলপিজির, ১২ কেজি ২০৬০ টাকা
তাহসিফ হত্যাকাণ্ড তদন্তে রহস্যময় গোলকধাঁধা