Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৫, ২৮ অক্টোবর ২০২৬

আ.লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির

আ.লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দল নয়, বরং ফ্যাসিস্টদের ক্লাব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দলটি যখনই ক্ষমতায় এসেছে, তখনই হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছে।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ২০০৬ সালের ২৮ অক্টোবর নিহত জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ১৯৭২ সাল থেকে রক্ষীবাহিনী দিয়ে মানুষ হত্যা করানো হয়েছে। ১৯৯৬ সালে ক্ষমতায় ফিরে শেখ হাসিনা শাসক হিসেবে জনগণকে হত্যার সরাসরি নির্দেশ দেয়ার ধৃষ্টতা দেখিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ দিনে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ লগি-বৈঠার মিছিল বের করে। ওই দিন রাজধানীর পল্টনে জামায়াতের সমাবেশে হামলায় দলটির ছয় নেতাকর্মী নিহত হন। তাদের প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছিলো বলে অভিযোগ রয়েছে।

মতবিনিময় সভায় নিহত গোলাম কিবরিয়া শিপনের বাবা মো. তাজুল ইসলাম, মুজাহিদুল ইসলামের মামা মিজান আহম্মেদ, সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের মা শামছুন্নাহার রুমি এবং হাবিবুর রহমান মৃধার ছেলে রুবেল মৃধা বক্তব্য দেন। তারা আওয়ামী লীগ সরকারের আমলে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেন এবং ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

শফিকুর রহমান বলেন, ২০০১ সালে বিপুল জনসমর্থন নিয়ে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসেছিলো। কিন্তু সরকারের শেষ দিনে মানুষ পিটিয়ে হত্যার জন্য রাজধানীতে লগি-বৈঠা আনার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে বামপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীরাও যুক্ত ছিলেন বলে দাবি করেন জামায়াত আমির।

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের কর্মীদের হত্যার পর লাশের ওপর নৃত্য করা হয়েছিলো এবং লাশ সরিয়ে নেয়ার চেষ্টাও হয়েছিলো। প্রতিরোধের মুখে সে চেষ্টা ব্যর্থ হয় বলে দাবি করেন তিনি।

জামায়াত আমির প্রশ্ন তুলে বলেন, চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় মাগরিবের আগ পর্যন্ত আওয়ামী লীগ কীভাবে এ ধরনের তাণ্ডব চালানোর সুযোগ পেলো? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরও কেন তা ঠেকানো যায়নি, তা জাতির কাছে বড় প্রশ্ন।

শফিকুর রহমানের অভিযোগ, এসব ঘটনায় মামলা হলেও এক-এগারোর সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ শুধু মামলা প্রত্যাহার করেনি, মামলার নথিপত্র ও আলামতও গায়েব করেছে। তবে এসব অপরাধের দায় থেকে দলটি পার পাবে না বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, কেউ কেউ ফ্যাসিবাদকে প্রশ্রয় দিচ্ছেন। আওয়ামী লীগের মধ্যে যারা ভালো মানুষ, তারা নিজেদের পছন্দের রাজনৈতিক ঠিকানা খুঁজে নেবেন। তবে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসবে—এমন কল্পনা বা স্বপ্ন না দেখার আহ্বান জানান তিনি।

সভায় জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন মোড়ে শত শত মানুষের সামনে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল।

মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এবং আবদুল হালিম বক্তব্য দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত
বিমানবন্দরে দুই যাত্রীর অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট
আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর
বাংলাদেশ-জাপান ছয় চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় অভিযান
কানাডার অভিবাসন আইনে পরিবর্তন, উদ্বেগে আবেদনকারীরা
মর্গে মৃত নারীদের ধর্ষণের প্রতিবেদন, সাংবাদিককে হত্যার হুমকি
দেশজুড়ে ভিক্ষাবৃত্তি চক্রের সিন্ডিকেট
নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
ইসরায়েলের ক্ষমতার চাবিকাঠি কি আরব দলগুলোর হাতে?
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি সানিয়া মির্জার
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিপর্যস্ত ভারত
ছাত্রদল নেতা খুন: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি
হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সাংবাদিকদের মিলনমেলা
নেতানিয়াহু হেরে গেছেন! কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী?