Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রায় ১০ লাখ হ্যাঁ ভোট বাতিল

সংশোধিত গেজেট প্রকাশ

প্রায় ১০ লাখ হ্যাঁ ভোট বাতিল
ছবি: সংগৃহীত

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। এতে ভোটাররা হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে সরকারের সংস্কার উদ্যোগের পক্ষে বা বিপক্ষে মত দেন।

ভোটগ্রহণ শেষে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করে জানায়, বিপুল ব্যবধানে হ্যাঁ ভোট গৃহীত হয়েছে। তবে পরে সংশোধিত গেজেটে প্রায় ১০ লাখ হ্যাঁ ভোট বাদ দেওয়া হয়েছে।

বুধবার ২৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটে এ সংশোধনী প্রকাশ করা হয়। সংশোধিত হিসাবে দেখা যায়, আগের গেজেটে হ্যাঁ ভোট ছিল ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০। সেখান থেকে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি হ্যাঁ ভোট কমানো হয়েছে। সংশোধিত হিসাবে হ্যাঁ ভোটের সংখ্যা অপরিবর্তিতভাবে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ উল্লেখ থাকলেও সামগ্রিক হিসাবে ভোটের মোট পরিসংখ্যানে পরিবর্তন এসেছে, যা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

আগের গেজেট অনুযায়ী না ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। সংশোধিত গেজেটে না ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১। মোট প্রদত্ত ভোট আগের হিসাবে ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩, যা সংশোধিত হিসাবে কমে হয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭। বাতিল ভোটের সংখ্যা আগের তুলনায় ১২ হাজার ৫৫৯ বেড়ে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ হয়েছে। বৈধ ভোটের সংখ্যাও কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।

সার্বিকভাবে দেখা যায়, হ্যাঁ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০ এবং না ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫। মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬।

ইসি সংশোধনের নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানিয়েছে, কমিশনের আদেশক্রমে সংশোধিত গেজেট প্রকাশ করা হয়েছে। এ গণভোটের মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প