Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫০, ১৮ এপ্রিল ২০২৬

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
ছবি: সবার দেশ

দিনাজপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় দিনাজপুর বড় মাঠ থেকে এ প্রতিযোগিতার সূচনা হয়। দিনাজপুর সাইক্লিং একাডেমীর আয়োজনে এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সাইক্লিং একাডেমীর সহ-সভাপতি আব্দুল মোস্তাক রুবেল এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাইকেলিং ফেডারেশনের সদস্য রিয়াদ মাহামুদ ইসলাম।

এটি দিনাজপুরে সাইক্লিং একাডেমীর উদ্যোগে আয়োজিত প্রথম সাইক্লিং প্রতিযোগিতা। প্রতিযোগিতা চারটি গ্রুপে অনুষ্ঠিত হয়—স্কুল ছাত্রী (৫ কিমি), উন্মুক্ত ছাত্রী (১০ কিমি), স্কুল ছাত্র (১৫ কিমি) এবং উন্মুক্ত ছাত্র (২০ কিমি)। প্রতিটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২ জন বিজয়ীর হাতে ট্রফি তুলে দেয়া হয়।

প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে দিনাজপুর সাইক্লিং একাডেমীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। পাশাপাশি প্রতিযোগিতার শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের স্কাউট সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা