Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

এনডিসি–কিউএমজি ও এজি পদে পরিবর্তন

সেনাবাহিনীর শীর্ষ ছয় পদে রদবদল

সেনাবাহিনীর শীর্ষ ছয় পদে রদবদল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। সাম্প্রতিক এ বদলিকে নিয়মিত প্রশাসনিক রদবদল হিসেবে দেখা হলেও সামরিক অঙ্গনে তা নিয়ে আলোচনা চলছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজ-এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে, এতদিন কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে বদলি করে এনডিসির কমান্ড্যান্ট পদে নিয়োগ দেয়া হয়েছে। ফলে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও প্রশাসনিক দায়িত্বে পারস্পরিক রদবদল হলো।

এদিকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সামরিক কর্মকর্তাদের কূটনৈতিক দায়িত্বে প্রেষণে পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অন্য এক আদেশে ১৯ পদাতিক ডিভিশনে কর্মরত মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এজি পদটি সেনাবাহিনীর মানবসম্পদ, শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।

সেনা সূত্রে জানা গেছে, এ রদবদল কার্যকর হবে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত তারিখ থেকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা